শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে বালুরচর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
স্বাগত বক্তব্য দেন খন্দকার আনোয়ার জাহিদ আকাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মনিষা আহমেদ। খন্দকার ফাউন্ডেশনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন খন্দকার মাশরুরোল হক সাজিদ। এছাড়া উপজেলা বিএনপির সদস্য খন্দকার রোকনুজ্জামান উজ্জ্বল বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম-সচিব আবু রায়হান আল বেরুনী, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বালুরচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন ও এরশাদুজ্জামান আরজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে অতিথিরা ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ক্যাম্পে আগত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
