পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

আন্তঃক্লাস পার্লামেন্টারি ডিবেটে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার দারুণ প্রকাশ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম

বিশেষ প্রতিনিধি: তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ইংলিশ কোর্সের সমাপনী ও আন্তঃক্লাস পার্লামেন্টারি ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চাকে উৎসাহিত করতে এবং ইসলামের দাওয়াতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিবেট, ইংরেজিতে গল্প বলা ও প্রেজেন্টেশনের সমন্বয়ে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী অনুষ্ঠান। এটি ছিল শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার এক অসাধারণ বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠার লক্ষ্যই হলো ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চার সমন্বয় ঘটানো, যাতে মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের প্রতিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, “তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষাকে ধারণ করে ইংরেজি ও আরবি ভাষার দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের সুমহান শিক্ষা প্রচার করবে।”

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবদুল্লাহ মামুন শিক্ষার্থীদের প্রতি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় দক্ষ হয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখুক।”

ডিবেটে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন টেক পার্ক ইংলিশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার জনাব আবরারুল হক। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের ইংরেজি ডিবেট দক্ষতায় মুগ্ধ হয়ে বলেন, “এই শিক্ষার্থীরাই একদিন সুন্দর আগামীর বিশ্ব গড়ে তুলবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল এরশাদুল্লাহ আযহারী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, টেক পার্ক ইংলিশের ট্রেইনার সাইয়্যেদ হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।