ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে সাবেক যুবদল নেতার জামায়াতে যোগদান

মোহাম্মদ মারুফ
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: রবিবার (১৪ তারিখ) তিনি নিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জামায়াতে যোগ দেন।

এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর রেজাউল করিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

সাবেক যুবদল নেতা রতনের জামায়াতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, রতন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন এবং সংগঠনের আদর্শ ও কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

জানা যায়, রতন একসময় উত্তর জয়পুর ইউনিয়ন যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি প্রবাসে অবস্থান নেন এবং দীর্ঘ সময় প্রবাস জীবন কাটান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে রাজনৈতিক ও আদর্শিক সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রেজাউল করিম বলেন,
“সৎ, নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। যারা এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগ দিচ্ছেন, তারা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদ বলেন,
“সাবেক যুবদল নেতা রতনের জামায়াতে যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা ভবিষ্যতে ইসলামী আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অনেকের মতে, প্রবাস ফেরত ও রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন নেতার জামায়াতে যোগদান উত্তর জয়পুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।