পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার তথ্যমতে, ভর্তি পরীক্ষায় ৬৩০ আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তিচ্ছু অংশগ্রহণের করতে পারবেন। প্রতি আসনের জন্য লড়বেন ২৩ জন পরীক্ষার্থী।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের এক হাজার দুইশো টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২৩ হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।