ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঢাকা আলিয়ায় নতুন অধ্যক্ষসহ নিয়োগ পেলো ১৭ শিক্ষক।

শিক্ষা ডেস্ক
মে ১৯, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪টি পদে ছিল না কোনো শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল পাঠদান। যার ফলে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি ছিল শিক্ষার্থীদের।

শিক্ষক সংকট দূর করতে আজ রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হককে অধ্যক্ষ ও অধ্যাপক মো. মনজুরুর রহমানকে হেড মাওলানাসহ ১৭ জন শিক্ষক পদায়নের তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্ত অন্যান্যরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা; মোহাম্মদ আনোয়ারুল হক ভূঞা, সহকারী অধ্যাপক, আল কোরআন; ড. মো. বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা; শারমিন আক্তার শিমু, সহকারী অধ্যাপক, ইংরেজি; মো. লোকমান হোসাইন, সহকারী অধ্যাপক, হাদিস; মো. রফিকুল ইসলাম জমাদার, সহকারী অধ্যাপক, আধুনিক আরবি; উম্মে কুলসুম প্রভাষক, গণিত; মো. আব্দুল বারী ফরায়েজী, প্রভাষক, ইসলাম শিক্ষা (হাদিস); মো. মামুন উদ্দিন প্রভাষক, প্রাচীন আরবি; নাজমুল হক আকন্দ, প্রভাষক, ইসলাম শিক্ষা (ফিকহি); মো. শওকত ওসমান, প্রভাষক, আধুনিক আরবি; মোহাম্মদ আলী হাসান, প্রভাষক, ইসলাম শিক্ষা (তাফসির); মো. জমির উদ্দিন, প্রভাষক, ইসলাম শিক্ষা (আল কোরআন); মোহাম্মদ ইউসুফ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি; মোহাম্মদ নাজমুল হোসাইন, প্রভাষক, ইসলাম শিক্ষা (আকাইদ); মো. মাহফুজুল হক শামীম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি; মু.আমিন প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।