পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্বকাপের আগমনে যুক্তরাষ্ট্রে ‘অ্যাডাল্ট সার্ভিস’ চাহিদা বেড়েছে

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৩:২২ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে। আয়োজকদের প্রত্যাশা, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এই অঞ্চলে আসবেন।

এমন পরিস্থিতিতে পর্যটন, হোটেল ও বিনোদন খাতের পাশাপাশি এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কিছু সেবাদাতা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই তাদের কাছে নতুন গ্রাহকদের অনুসন্ধান ও বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

কয়েকজন সেবাদাতার দাবি, বিদেশি পর্যটকদের কাছ থেকে আগের তুলনায় বেশি যোগাযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দর্শকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে তারা জানিয়েছেন।

তবে এ পরিস্থিতিতে নিরাপত্তা ও মানবপাচার-সংক্রান্ত উদ্বেগও বাড়ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো মনে করছে, বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে অপরাধচক্র সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে।

এ বিষয়ে নিউ জার্সির আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে মানবপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এদিকে মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বিশ্বকাপকে ঘিরে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে যৌন ও শ্রম পাচারের মতো অপরাধ বৃদ্ধি পেতে পারে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।