পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২ আগস্ট, ২০২৬
শিরোনাম
তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মসূয়া ইউপি নির্বাচন: জামায়াতে অন্তরকোন্দল, বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী শারজাহ থেকে আসা ফ্লাইটে কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার, ভারতীয় যাত্রী আটক জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাঁথিয়ায় জামায়াতের বিক্ষোভ মাদারগঞ্জে কৃত্রিম সংকট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ মাল্টি ক্লাব চট্টগ্রাম জোনের কলার হ্যান্ডওভার সম্পন্ন তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ‘ক্যারিয়ার মিটআপ দিনাজপুর-২০২৬’ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্বকাপ কাঁপাতে প্রস্তুত মেসি ভক্তরা: মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে চৌরাস্তা মোড়, ঠাকুরবাড়ি মোড় ও গার্লস স্কুল মোড় প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোড এলাকায় গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা হাওয়াই চত্বর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় “আর্জেন্টিনা ভালোবাসি, আমরা মেসির গোলে হাসি” গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।

আয়োজকদের দাবি, প্রায় ৮০০-এর বেশি আর্জেন্টিনা সমর্থক এ শোভাযাত্রায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সমর্থকরা আসন্ন ম্যাচে আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সমর্থকরা জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় দলকে সমর্থন জানাতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।