পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৬ জুলাই, ২০২৬
শিরোনাম
বুকে অস্ত্রোপচারের দাগ, কাঁধে কফির ফ্লাস্ক; জীবনযুদ্ধে হার মানেননি ‘কফি ম্যান’ সোহেল শেষ ষোলতে ব্রাজিল নরওয়ে মুখোমুখি আজ: কোয়ার্টার ফাইনালের টিকিট কার? শ্রীবরদীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও ভিক্ষুকদের পুনর্বাসন সহায়তা প্রদান শ্রীবরদীর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজারহাটে দ্রুত ঠিকাদারের শাস্তি ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতা বুলুর বিবৃতি, অস্ত্রের ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার মাদারগঞ্জে নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত: সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও ভিক্ষুকদের পুনর্বাসন সহায়তা প্রদান

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

শেরপুরের শ্রীবরদীতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল ও টং দোকান বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার ৩০ জন সুবিধাভোগীর প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনজন সুবিধাভোগীকে তিনটি করে ছাগল এবং পাঁচজনকে একটি করে টং দোকান দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।