পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ত করতে যুব রেড ক্রিসেন্টের সদস্য সংগ্রহ • রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব • বিশ্ব শিক্ষক দিবস আজ • সোশ্যাল মিডিয়ার বিচারালয়: সুবিচার নাকি উন্মত্ত জনতার উল্লাস? • চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম
লিঙ্ক কপি হয়েছে!

নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে সবুজ উৎসব ২০২৬ অনুষ্ঠিত।

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিবেশবাদী ‘অরণ্য’ সংগঠনের উদ্যোগে সারাদিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নাগেশ্বরীর কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০ টায় ফিতা কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে “সবুজ উৎসব ২০২৬” অনুষ্ঠানটি উদ্বোধন হয়। এরপর ধারাবাহিকভাবে শুরু হয় অনুষ্ঠানের বাকি কার্যক্রম।

অনুষ্ঠানের বাকি অংশ ছিলো বিদ্যালয়ে গাছের চারা রোপণ, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রর্দশনী।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন সংগঠনের কর্মীরা। গাছে আমাদের পরিবেশ বন্ধু তাই গাছ কে কর্তন নয় গাছের চারা রোপণ করার প্রয়োজনীয় দিক নির্দেশনার কথাও তুলে ধরা হয়।

উক্ত উৎসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মণ, মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো: তারিকুল ইসলাম, কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম মন্ডল, স্বোচ্ছাসেবী সংগঠন “ফুল” এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল কাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, “অরণ্য” সংগঠনের উপদেষ্টা নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস ছোবহান জুয়েল ও সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ।

উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এ ছাড়াও কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম মন্ডল বলেন, একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করা প্রয়োজন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করার পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয় দিক নির্দেশনার বিষয়ে গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে গাছ ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে এবং বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যার আগ্রহ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু জোবায়েদ সাগর এবং সভাপতিত্ব করেন কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ আল আমিন।

আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই ‘সবুজ উৎসব’-এর মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।