অবশেষে ধরা পড়লেন নকল ডার্বি সিগারেট তৈরির কারিগর
নকল ডার্বি সিগারেট উৎপাদন ও প্রতারণার অভিযোগে বদরুদ্দিন ওরফে ‘চোরা ভদ্র’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, বদরুদ্দিন নিজেকে একটি সিগারেট কোম্পানির মালিক পরিচয় দিয়ে বাবু সোমনাথ দের সিগারেট তৈরির মেশিন চুরি করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে ‘ক্রাউন ট্যোবাকো কোং’ নাম ব্যবহার করে সেখানে নকল ডার্বি সিগারেট উৎপাদন করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, মোরেলগঞ্জ থানা পুলিশ ও বাগেরহাট পুলিশের যৌথ অভিযানে বাগেরহাটে ভাড়া নেওয়া একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
