পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম সরাসরি নীতিমালা উপেক্ষা করে তামীরুল মিল্লাতের দুই ক্যাম্পাসে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ! চেইন সিস্টেম’, র‍্যাগিং ও মানসিক চাপ: রুয়েট ছাড়ার সিদ্ধান্ত মাইশার শ্রীবরদী সীমান্ত এলাকায় একটি অটোভ্যান ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান র‌্যাবের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচার নতুন স্বপ্ন ও প্রত্যাশায় গুরুদয়াল সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরণ নজরুল  বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
লিঙ্ক কপি হয়েছে!

বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাইয়ের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি পরিচয় যাচাই সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এতদিন নীল টিক বা ভেরিফায়েড ব্যাজ মূলত পরিচিত ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা অর্থের বিনিময়ে মেটা ভেরিফাইড গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকলেও এবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও বিনামূল্যে ‘Facebook Verified’ নামে নতুন একটি পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।

মেটা জানিয়েছে, এই ব্যাজের উদ্দেশ্য হলো অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন—এটি নিশ্চিত করা। এজন্য ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে, যা অ্যাকাউন্টের বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

যাদের জন্য এই সুবিধা:

নতুন এই ভেরিফিকেশন সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে এবং প্রতারণা বা ভুয়া পরিচয়ের ইতিহাস থাকা যাবে না। পাশাপাশি সফলভাবে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে।

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংসহ বিভিন্ন জায়গায় দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

মেটা ভেরিফাইড থেকে যেভাবে আলাদা:

মেটা জানিয়েছে, নতুন Facebook Verified এবং Meta Verified এক নয়। নতুন সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে এবং শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য। এতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা থাকবে না।

অন্যদিকে Meta Verified একটি মাসিক সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে নীল টিকের পাশাপাশি অতিরিক্ত গ্রাহক সহায়তা, পরিচয় চুরি থেকে সুরক্ষা এবং অন্যান্য প্রিমিয়াম সুবিধা পাওয়া যায়।

কেন এই উদ্যোগ?

মেটার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং প্রতারণামূলক প্রোফাইল তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। এ ধরনের প্রতারণা কমাতেই সাধারণ ব্যবহারকারীদের জন্য এই পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।

তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু নিশ্চিত করবে যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন।

মেটা জানিয়েছে, Facebook Verified সুবিধাটি ধাপে ধাপে চালু করা হবে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে। কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।