পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল মাদারগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত বাগেরহাটে চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা, মূল আসামি গ্রেপ্তার ‎‎জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জাকাইনবি উপাচার্যের ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়ি, দেশ গড়ি’ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ আড়ম্বরপূর্ণ আয়োজনে ট্রাস্ট কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

‎‎জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জাকাইনবি উপাচার্যের

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের এ দিনে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বিজয় অর্জিত হয়। দিবসটি গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়-নীতি, স্বাধীনতা, সাম্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়।

উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাণীতে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ছিল অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ এবং মানবতার পক্ষে দৃঢ় অবস্থান। তাঁর বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িকতার শিক্ষা আজও জাতিকে পথ দেখায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে নজরুলের মানবিক ও মুক্তির দর্শনের গভীর মিল রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি মুক্তচিন্তা, গবেষণা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম বিদ্যাপীঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, সহনশীলতা এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নতুন প্রজন্মকে জাতীয় চেতনা, সাংবিধানিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।