পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল মাদারগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত বাগেরহাটে চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা, মূল আসামি গ্রেপ্তার ‎‎জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জাকাইনবি উপাচার্যের ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়ি, দেশ গড়ি’ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ আড়ম্বরপূর্ণ আয়োজনে ট্রাস্ট কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

বাগেরহাটে চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা, মূল আসামি গ্রেপ্তার

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

বাগেরহাটে চাঞ্চল্যকর ও ক্লুলেস ইজিবাইক চালক হত্যা মামলার মূল আসামি মো. নাহিদ শিকদারকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৫০ হাজার টাকার চুক্তিতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট সদর থানার খান জাহান আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম এবং সদর মডেল থানার ওসি মো. মাহামুদ-উল হাসানের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিহত শহিদুল মোল্লা (৪৫) বাগেরহাট শহরের পিসি কলেজ এলাকার বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে তাকে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া-কালদিয়া এলাকার একটি পরিত্যক্ত ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হয়। সেখানে মুখে কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ ভবনের সিঁড়ির নিচে লুকিয়ে রাখা হয়। পরে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর বাগেরহাট সদর মডেল থানায় হত্যা ও প্রমাণ গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে নাহিদ শিকদার স্বীকার করেছেন যে, ৫০ হাজার টাকার চুক্তিতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। চুক্তির টাকার মধ্যে তার কাছ থেকে ৩ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।