পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি
লিঙ্ক কপি হয়েছে!

হবিগঞ্জে ‘অ আ ক খ’ এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

‘সাহিত্য হোক গণমানুষের ভাষা’—এই স্লোগান নিয়ে হবিগঞ্জে যাত্রা শুরু করেছে দেশের পরিচিত সাহিত্য সংগঠন ‘অ আ ক খ’। গত শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উন্মুক্ত পাঠচক্র, গানের আড্ডা ও পরিচিতি সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জেলা প্রতিনিধি তাইজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে পাঠক ও অতিথিরা নিজেদের পছন্দের বই নিয়ে আলোচনায় অংশ নেন। ইফতেখার সিফাতের ‘মর্নিং মেসেজ’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’, হুমায়ূন আহমেদের ‘ম্যাজিক মুন্সী’ ও ‘অপেক্ষা’, মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ এবং আহমদ ছফার ‘মরণবিলাস’ ও ‘পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ’ নিয়ে আলোচনা হয়। মাঝে কবিতা আবৃত্তি করেন তাইজুল ইসলাম।সাহিত্য আলোচনার পাশাপাশি স্থানীয় ব্যান্ড ‘সুরতরঙ্গ’-এর সদস্যরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে ‘অ আ ক খ’ হবিগঞ্জ টিমের সদস্যরা ও স্থানীয় সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, হবিগঞ্জে সাহিত্যচর্চাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে।