পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৩ দিনব্যাপী কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও লুট: দ্রুত বিচার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে VDF এর নতুন জেলা কমিটির গঠন শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন, আদালতে ঘটনার সত্যতা স্বীকারক্তিমুলক জবানবন্দী। নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী পালিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আরিফুর রহমান শিমুল শিকদার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে স্থানীয়দের মানববন্ধন। রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও লুট: দ্রুত বিচার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

গাজীপুরের গাছার বুশির মিল এলাকায় দোকানের ভেতরে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার পর মালামাল লুটের ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির নেতাকর্মীরা।

বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ আগস্ট দোকানের ভেতরে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে নৃশংসভাবে হত্যার পর মালামাল লুটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, প্রকাশ্য ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে একজন স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও লুটপাটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গাছা থানা পুলিশের তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মানববন্ধনে টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতির সহসভাপতি সোহরাব হোসেন রনি, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল, উপদেষ্টা ইলিয়াস মিয়াসহ বিভিন্ন এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।