পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান র‌্যাবের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচার নতুন স্বপ্ন ও প্রত্যাশায় গুরুদয়াল সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরণ নজরুল  বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। র‌্যাব ৭ এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে তিন ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম চট্টগ্রামে ‘সেইভ আওয়ার উইমেন’-এর মাসিক সভা অনুষ্ঠিত: নারী নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার
লিঙ্ক কপি হয়েছে!

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান

মুহিবুল হাসান রাফি
মুহিবুল হাসান রাফি , জেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম

পাহাড় কাটা ও ঢালে নির্মাণকাজের অভিযোগে গতকাল রাতে পরিবেশ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত বায়েজিদ বোস্তামী থানাধীন রূপসী পাহাড় এবং আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলীর কয়েকটি পাহাড় সরেজমিনে পরিদর্শন করা হয়।

উত্তর পাহাড়তলী মৌজার কয়েকটি দাগে সদ্য নির্মিত দেওয়াল পাওয়া যায়। এ বিষয়ে ভূমি মালিককে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তবে রাতে কোনো ব্যক্তিকে পাহাড় কাটতে দেখা যায়নি। অন্যান্য স্থানেও পাহাড় কাটার কোনো আলামত মেলেনি।

প্রশাসন জানিয়েছে, পাহাড় ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।