পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে তিন ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম চট্টগ্রামে ‘সেইভ আওয়ার উইমেন’-এর মাসিক সভা অনুষ্ঠিত: নারী নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার চাকরি ও ব্যবসার প্রলোভনে প্রতারণা: ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাড়াটিয়া দম্পতি উধাও মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত ডিবির মাদকবিরোধী অভিযানে ১১০০ ইয়াবা ও ৪.৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭ ।
লিঙ্ক কপি হয়েছে!

ডেঙ্গু প্রতিরোধে তিন ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম

মুহিবুল হাসান রাফি
মুহিবুল হাসান রাফি , জেলা প্রতিনিধি প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরের ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রোববার মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে বিভিন্ন এলাকা পরিদর্শন করে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হয়। পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ প্রয়োগ এবং নগরবাসীকে সচেতন করা হয়। মশার প্রজননস্থল সৃষ্টির জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিক ঝুঁকিপূর্ণ এলাকায় ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করেছে। তবে মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত পাত্র ও ডাবের খোসায় জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানান।

নগরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।