পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শমসের মুবিন হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনসে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ সংঠন যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩ অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ অনিয়ম ও বহুবিবাহের অভিযোগে সাবেক ওসি মাহবুব, নতুন ঘটনায় চাঞ্চল্য পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যেক্তা টুম্পা সেন মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়াকোনা গ্রাম: গারো পাহাড়ের নিঝুম অরণ্যে হারিয়ে যাওয়ার গল্প শিক্ষার্থীর বই ও শ্রেণিকক্ষের পাখা কিনে দিলেন আইনজীবী আবুল কালাম আজাদ
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শমসের মুবিন হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনসে

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী শমসের মুবিন চৌধুরী হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস (এইচএমইউএন) ২০২৬ সম্মেলনে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক কমিটি (ডিআইএসইসি)-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিলেশনস কাউন্সিল (এইচআইআরসি) আয়োজিত হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্মেলনের প্রতিনিধিদের দায়িত্ব বণ্টন সম্প্রতি প্রকাশ করা হয়। এতে শমসের মুবিন চৌধুরীকে ডিআইএসইসি কমিটির প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।

ডিআইএসইসি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটিতে নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাসহ আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও কূটনৈতিক বিতর্ক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ডিআইএসইসি কমিটির প্রতিনিধি হিসেবে শমসের মুবিন আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতিনির্ধারণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে নেগোশিয়েশন ও কূটনৈতিক বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাবেন।

হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, জনসমক্ষে বক্তব্য ও নেগোশিয়েশন দক্ষতা চর্চার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে জাতিসংঘের বিভিন্ন কমিটির আদলে পরিচালিত অধিবেশনে প্রতিনিধিত্ব করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের এ সম্মেলনে ডিআইএসইসি কমিটিতে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়াকে শমসের মুবিনের শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।