পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শনে আরএমপি কমিশনার, অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় তিনি কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শন করেন। এ সময় পুলিশ কমিশনার থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) শামিমা নাসরিন, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) সুকুমার মোহন্ত, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলীসহ আরএমপির অন্যান্য কর্মকর্তারা।