পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

শিক্ষক ও কর্মকর্তাদের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘Empowering Educators through Digital Knowledge Enhancement’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কর্মশালার বিষয়টি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে। যোগ্যতা অর্জনের জন্যও যোগ্যতা প্রয়োজন। উপযুক্ত সময়ে উপযুক্তভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগে যে কাজ করতে ১০ দিন সময় লাগত, তথ্যপ্রযুক্তির ব্যবহারে এখন তা ১০ মিনিটেই করা সম্ভব হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে।

বিডিরেনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, একাডেমিক কার্যক্রম, গবেষণা, নেটওয়ার্কিং ও ভার্চুয়াল ক্লাসরুমসহ বিভিন্ন ক্ষেত্রে বিডিরেন বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করে আসছে। এ কর্মশালার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। এতে সভাপতিত্ব করেন হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার কেএইচ রাশেদুল আরেফিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আল হোসেন ও আবু নাসের মো. নাফিউ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় অর্থায়ন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প’ (হিট)। এতে সহযোগিতা করে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।