পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুর সীমান্ত সড়কে যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ এএম

আওয়ামী লীগ এর নৈরাজ্যের প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন।

আরো বক্তব্য রাখেন যুব নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ তামজিদ, এখলাছ, এরশাদ, আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা আরেফিন সোহাগ, আব্দুল হান্নান আতাউর রহমান প্রমুখ।

বক্তাগণ আওয়ামী ফ্যাসিবাদীরা যাতে সীমান্ত পথে ভারতে পালিয়ে যেতে না পারে তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং যে কোন মূল্যে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।