শেরপুরের শ্রীবরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালে’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
