পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।‎‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।‎‎বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ঝিনাইগাতী উপজেলার সনাকুড়া নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় তারা। আটক মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।‎‎বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।‎‎সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।