পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মালিকবিহীন ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করলো ৩৯ বিজিবি • সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক দুই কিশোর; ৩ জনের বিরুদ্ধে মামলা • দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা • গারো পাহাড়ে চোরাচালানিদের দৌরাত্ম্য, ৫ লাখ ৫৮ হাজার টাকার মালামাল আটক করল বিজিবি • সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ • নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ • ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের • আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
লিঙ্ক কপি হয়েছে!

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক দুই কিশোর; ৩ জনের বিরুদ্ধে মামলা

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেন। আটক দুই কিশোর হলো নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই কিশোর জানায়, ভারতে তাঁদের চাচা বসবাস করেন এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যেই তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। আরও জানা যায়, টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করে দেওয়ার পেছনে শ্রীবরদী উপজেলার স্থানীয় তিন ব্যক্তি জড়িত ছিল, যারা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। অভিযুক্ত ওই তিন ব্যক্তি হলো বাবেলাকোনা গ্রামের মামুন (২২), একই গ্রামের কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের মাসুদ মিয়া (২৫)।

এ ঘটনায় আটক দুই কিশোরকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে পলাতক ওই তিনজনের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে বা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।