পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গারো পাহাড়ে চোরাচালানিদের দৌরাত্ম্য, ৫ লাখ ৫৮ হাজার টাকার মালামাল আটক করল বিজিবি • সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ • নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ • ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের • আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের • আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না, বিচার হোক অপরাধীদের: ফজলুর রহমান • চুয়াডাঙ্গায় ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, একাধিক নেতার আছে সন্তানও • এমএলএস ইতিহাসে প্রথমবার টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি
লিঙ্ক কপি হয়েছে!

গারো পাহাড়ে চোরাচালানিদের দৌরাত্ম্য, ৫ লাখ ৫৮ হাজার টাকার মালামাল আটক করল বিজিবি

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম

শেরপুরের গারো পাহাড় সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন গারো পাহাড়ের রাজাপাহাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়। যার সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।

এছাড়াও ২২ নভেম্বর দিবাগত মধ্যরাতে জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তের গারোকোনা লেবু বাগান নামক স্থানে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ ও মোবাইল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোবাইল ফোন আটক করা হয়, যার সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।