ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ!
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র এক অনলাইন বোর্ড মিটিংয় অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন ওয়ানডে ক্যাপ্টেন কে হবে তা নিয়ে আলোচনা হয়।
বিসিবির বোর্ড পরিচালকদের মতামতের ভিত্তিতে মেহেদী হাসান মিরাজ কে আগামী এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও প্রস্তার করা হয়েছিলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ নির্ধারণ করার। পরিচালকদের মতামতের কারণে তা হয়ে ওঠেনি।
জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম জানিয়েছেন, মেহেদী হাসান মিরাজকে আপাতত এক বছরের জন্য ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে অবশ্য ক্যারিবিয়ান সফরে শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। তবে সেই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।
র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা বাংলাদেশ দলকে মিরাজ ঘুরে দাঁড় করাতে পারবে কিনা এটাই এখন দেখার বিষয়।
