পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

আরবি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আসছে: ইআবি উপাচার্য

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৬:১৯ পিএম
আরবি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আসছে: ইআবি উপাচার্য

মাদরাসার অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে শিগ্রই পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

আজ রোববার (১৮ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। মাদরাসা শিক্ষার সংস্কার করতে হবে। আমরা মাদরাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেনো একজন শিক্ষার্থী মাদরাসা থেকে ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে।

আরবি বিশ্ববিদ্যালয়ের সেশন জট সম্পর্কে তিনি বলেন, সেশন জট নিয়েও আমরা কাজ করছি। আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে সেশন জট কাটিয়ে উঠেছে। আগামী এক বছরের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জট থাকবে না।