পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্বকাপকে স্বাগত জানিয়ে রাজাপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

মোঃ মাহিন খান (ঝালকাঠি প্রতিনিধি) প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঝালকাঠির রাজাপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার পপুলার ক্লিনিকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করা এ র‍্যালিতে ২০টির বেশি মোটরসাইকেলে শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরিধান করেন। পাশাপাশি মোটরসাইকেল, হাতে ও কপালে আর্জেন্টিনার পতাকা ধারণ করে দলের প্রতি নিজেদের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা শহরের সড়কগুলো।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থক গোলাম মোস্তফা বলেন, “আমরা আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। বিশেষ করে মেসির প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগ ও বিশ্বাসের প্রতীক। আমরা আশা করি, আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে।”

র‍্যালি দেখতে আসা স্থানীয় দর্শক সোহাগ বলেন, “রাজাপুরে এই প্রথম কোনো দলের সমর্থকদের এত বড় ও সুন্দর আয়োজন দেখলাম। জার্সি ও পতাকা হাতে তাদের উচ্ছ্বাস এবং স্লোগান পুরো শহরকে উৎসবমুখর করে তুলেছিল।”

সমর্থকদের দাবি, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি গভীর আবেগ থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলকে ঘিরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।