পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

নালিতাবাড়ী থেকে ঢাকার পথে ছুটে চলছে ‘আর্জেন্টিনা বাস’

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

শেরপুর জেলার নালিতাবাড়ী থেকে রাজধানী ঢাকার পথে সড়কে ছুটে চলছে ব্যতিক্রমী এক ‘আর্জেন্টিনা বাস’। নীল-সাদা রঙে মোড়ানো বাসটির দুই পাশে শোভা পাচ্ছে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল ছবি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনার জার্সি পরেই সড়কে ছুটে চলেছে বাসটি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে সমর্থকদের উন্মাদনার মধ্যেই আলোচনায় এসেছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া (মাকসিম)। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করা জন্যই তিনি পুরো যাত্রীবাহী বাসটিকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে।

জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টা থেকে বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভিড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্ত।

আর্জেন্টিনার সমর্থক জসিম বলেন, ‘পতাকা টানার দৃশ্য আমরা সব সময় দেখি কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই অন্য রকম।

বাসের মালিক গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছি। দল ভিন্ন হতে পারে; কিন্তু খেলাধুলা মানুষকে এক করে।’

স্থানীয়দের মতে, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই এমন ব্যতিক্রমী প্রকাশ নালিতাবাড়ীতে নতুন মাত্রা যোগ করেছে। নীল-সাদা রঙে মোড়ানো ‘আর্জেন্টিনা বাস’ এখন পথচারী ও ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।