পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

সুরে সুরে স্বপ্ন বুনছেন সবুজ

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৮:২৭ পিএম

মাটির গন্ধমাখা এক গ্রাম থেকে উঠে আসা এক তরুণ। জীবনের সঙ্গে যার জড়িয়ে আছে সংগ্রাম আর অভাবের গল্প। কিন্তু সেই সংগ্রামের মাঝেও বুকের ভেতর লালন করেছেন একটাই স্বপ্ন— গান।

বলছি বাগেরহাটের উপজেলার তরুণ সবুজ বিশ্বাসের কথা। শৈশব থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করলেও গানকে কখনো ছেড়ে যাননি তিনি। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সুরই হয়ে উঠেছিল তার সাহস আর বেঁচে থাকার প্রেরণা।

মাত্র ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গান প্রকাশ করে আলোচনায় আসেন সবুজ। তার কণ্ঠের মুগ্ধতা ছড়িয়ে পড়ে বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গ ও আসামেও। ইতোমধ্যে অনেক গুণী মানুষ ও সংগীতপ্রেমী প্রশংসা করছেন তার গায়কীর।

সংগ্রাম পেরিয়ে সুরের পথে হাঁটা এই তরুণ এখন স্বপ্ন দেখছেন আরও বড় পরিসরে গান নিয়ে এগিয়ে যাওয়ার। আর সবুজের বিশ্বাস— মানুষের ভালোবাসাই একদিন তাকে পৌঁছে দেবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে।