ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিধবা লায়লা বেগমের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার!

শহিদুল ইসলাম আল জিহাদ
জুলাই ২০, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে মাঠ পাড়ায় বিধবা লায়লা বেগমের বসতঘরে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে গেছে তার শেষ সম্বল।

আজ সকালে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং মাত্র ২০ মিনিটের মধ্যে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী লায়লা বেগম জানান, সকালে ছোট ছোট সন্তানদের জন্য রান্না করছিলেন। লাকড়ির অভাবে তিনি পুরাতন কাপড় জ্বালিয়ে রান্নার কাজ শেষ করে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখেন, আগুনে তার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে—বাঁচানোর মতো কিছুই অবশিষ্ট নেই।

লায়লা বেগমের স্বামী নুর বসল প্রায় পাঁচ বছর আগে তাকে ও সন্তানদের ফেলে চলে যায়। সেই থেকে তিনি মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে কোনোমতে জীবনযাপন করে আসছিলেন। এখন তার মাথার উপর ছাদটুকুও রইল না।

তিনি বলেন, আমার ঘর পুড়ে গেছে, সাথে পুড়েছে বেঁচে থাকার শেষ সম্বলটুকু। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। খাবার নেই, কাপড় নেই, থাকার মতো জায়গাও নেই।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকাবাসী ব্যথিত। লায়লা বেগম স্থানীয় সমাজের সম্পদশালী ব্যক্তি, ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন।

মানবিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনে ভুক্তভোগি লায়লা বেগমের নাম্বার ০১৮৯৪৫১৪৭৮১ এ সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।