পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

এসএসসি ও সমমান ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৬:১৭ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ১০ জুলাই, বৃহস্পতিবার দুপুর ২টায়। দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পরদিন, ১১ জুলাই থেকে শুরু হবে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বরাতে জানা গেছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক সংযোগ ব্যবহার করে এসএমএসের মাধ্যমে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়া ও ফরম্যাট ফল প্রকাশের দিন সংশ্লিষ্ট বোর্ড ও টেলিটকের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

খাতা পুনঃনিরীক্ষণের আওতায় প্রশ্নপত্র পুনর্মূল্যায়ন করা না হলেও, নম্বর যোগের ভুল, কোনো প্রশ্ন বাদ পড়া বা মূল্যায়নের নিয়ম ঠিকমতো অনুসরণ হয়েছে কি না—সেসব দিক যাচাই করা হয়।

ফলাফল দেখতে পাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে। প্রতিষ্ঠান প্রধানরা EIIN নম্বর ব্যবহার করে ‘Result Corner’ থেকে প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরাও চাইলে প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া মোবাইলের মাধ্যমে ফল জানতে হলে, নির্ধারিত ফরম্যাটে বোর্ড কোড ও রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয়েছে ১৫ মে। সারাদেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.educationboardresults.gov.bd,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।

ঢাকা শিক্ষা বোর্ড – https://www.dhakaeducationboard.gov.bd/site/