পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

SSC পরিক্ষায় কটিয়াদীতে সর্বোচ্চ A+ মসূয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম
SSC পরিক্ষায় কটিয়াদীতে সর্বোচ্চ A+ মসূয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের।

নিজস্ব প্রতিবেদক: এসএসসি (SSC) পরিক্ষার ফলাফলে কটিয়াদী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে টপকে সর্বোচ্চ জিপিএ-৫ (A+) পেয়েছে মসূয়া সরকারী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এ বছর এসএসসি (SSC)  পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।

কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অবস্থিত এ প্রতিষ্ঠানটি থেকে এ বছর এসএসসি পরিক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে মোট ২৬৯ জন পরিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলো। তাদের মধ্যে পাশ করেছে ১৩৮ জন এবং ফেল করেছে ১২২ জন।

প্রতিষ্ঠানটি থেকে তুলনা মূলকভাবে বিগত বছরগুলোর তুলনায় এব বছর পাশের হার সর্বনিম্ন। এ বছর পাশের হার মাত্র ৫৩.৮শতাংশ। যা বিগত বছরে ছিলো ৭৯.২১ শতাংশ।

মসূয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে সকলেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অন্য কোনো বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। জিপিএ ফাইভের সংখ্যায় কটিয়াদী উপজেলার সর্বোচ্চ জিপিএ ফাইভধারী প্রতিষ্ঠান হলেও মসূয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ফেলের সংখ্যাটাও উল্লেখ্য যোগ্য।

সর্বোচ্চ ফলাফল অর্জন করা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৯৫ জন কৃতকার্য  হয়ে আর ১৩ পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ব্যাবসায় শিক্ষা বা কমার্সের মধ্যে মাত্র ১৭ জন্য পরিক্ষার্থী পাশ করেছে আর ৫১ জনই ফেল করেছে। মানবিক বিভাগের অবস্থাও একই। পাশ করেছে ২৬ জন শিক্ষার্থী আর ফেল করেছে ৬৭জন শিক্ষার্থী।

পিটিএন/শিক্ষাঙ্গন