পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, জেনে নিন বিস্তারিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা চলতি সপ্তাহের ২৩ অথবা ২৪ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী।

তিনি জানান, যারা প্রথম মেধা তালিকায় স্থান পাননি, তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ থাকবে। প্রথম মেধা তালিকায় ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

ইউজিসির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, স্নাতক (সম্মান) কোর্স চালু আছে দেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে ২৬৪টি সরকারি এবং ৬১৭টি বেসরকারি। আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৬ হাজার। পাশাপাশি ডিগ্রি (পাস কোর্স) পর্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি।

গত ৩১ মে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণের হার প্রায় ৮২ শতাংশ।

সংরক্ষিত কোটায় সর্বোচ্চ ৮টি আসন থাকছে—যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩টি, আদিবাসী, প্রতিবন্ধী এবং পোষ্য কোটা অনুযায়ী একটি করে।