পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক ইনান

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক ইনান

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম ক্লাব বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোয়াখ্যেরুল ইসলাম নাঈম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইনান উদ্দিন আহমেদ।

২৪ সেপ্টেম্বর (বুধবার) আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নাঈম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক ইনান একই ব্যাচের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

কমিটি ঘোষণা করেন ক্লাবের মডারেটর, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এমদাদ সরকার।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ রিশাদ আহমেদ এবং সহ-সভাপতি হিসেবে মো. মুশফিকুর রহমান, মো. মোসাদ্দিক রশিদ মোল্লা, মো. ফরহাদ হোসাইন, মো. জীবন সরকার, মো. রাকিব উদ্দিন, খুশবুবা আলম ব্রতী ও মাহফুজুল হাসান অভি মনোনীত হন।

সভাপতি মোয়াকখিরুল ইসলাম নাঈম বলেন— “মহান রবের কৃপায় আমি বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। এটি আমার কাছে শুধু একটি পদ নয়, বরং এক পবিত্র দায়িত্ব। সম্মানিত শিক্ষকমণ্ডলী, প্রিয় সহপাঠী, ক্লাবের সদস্য এবং ক্যাম্পাস ও হলসমূহের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমর্থনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। আমি দোয়া প্রার্থী, যেন তরুণদের উদ্দীপনা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণকে ধারণ করে ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গঠনমূলক করতে পারি।”

সাধারণ সম্পাদক শেখ ইনান উদ্দিন আহমেদ বলেন—”সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একদিকে সম্মানের, অন্যদিকে বড় দায়িত্বের প্রতীক। আমাদের ক্লাব শুরু থেকেই তরুণদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং নেতৃত্বগুণ গড়ে তুলতে কাজ করছে। নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রেখে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমাদের লক্ষ্য শুধু ক্লাবকে এগিয়ে নেওয়া নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে অবদান রাখা।”

উল্লেখ্য, এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যথাক্রমে অপূর্ব চন্দ্র দাস এবং আব্দুল্লাহ আল রাফি।