পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

সাঁথিয়ায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম
সাঁথিয়ায় ইসলামী ব্যাংকের বিতর্কিত নিয়োগ ও অর্থ পাচারের অভিযোগে মানববন্ধন

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগের প্রতিবাদে পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাঁথিয়া পৌরসদরের ইসলামী ব্যাংক শাখার সামনে এই কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালেক। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত কয়েক বছরে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ব্যাংকে অদক্ষ ও অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যা গ্রাহকদের স্বার্থের পরিপন্থী। তারা এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগের দাবি জানান। একইসাথে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও আহ্বান জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সদস্য ডা. আব্দুল্লাহ, নজরুল ইসলাম, কামাল পাশা, হাসান আলী ও আব্দুস সালাম।
স্থানীয়ভাবে ব্যাংকের একাধিক গ্রাহক এ কর্মসূচিতে অংশ নেন এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।