পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
রাজশাহী রেঞ্জের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬৭ বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত!
লিঙ্ক কপি হয়েছে!

গুরুদয়াল কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ এএম

গুরুদয়াল সরকারি কলেজ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫—এই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।

প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ পূর্বে গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি করিমগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি এক নতুন উচ্চতায় পৌঁছে।

শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, নৈতিক ও আদর্শবান শিক্ষক হিসেবে পরিচিত। তাঁর ব্যক্তিত্ব, কর্মদক্ষতা ও সুন্দর চরিত্রের কারণে শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যেই রয়েছে গভীর আস্থা ও শ্রদ্ধা।

সকলের প্রত্যাশা—প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ’র নেতৃত্বে গুরুদয়াল সরকারি কলেজ নতুন উদ্যমে, নতুন দৃষ্টিভঙ্গিতে এবং এক আধুনিক শিক্ষার পরিবেশ নিয়ে সামনে এগিয়ে যাবে।