পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৪০ বস্তা চাল জব্দ

আশিকুর রহমান (মাদারগঞ্জ প্রতিনিধি) প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:২৮ পিএম

জামালপুরের মাদারগঞ্জে র‍্যাবের অভিযানে খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ ৪৬ বস্তা মোট ১৩৮০ কেজি সরকারি  চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার একটি গোডাউন থেকে সরকারি চাল জব্দ করে র‍্যাব-১৪ টিম।

লোটাবর এলাকার  উসমান মন্ডলের ছেলে সাজেল (৪৫) এর গোডাউন থেকে কালোবাজারি ৪৬ বস্তা সরকারি  চাল উদ্ধার করে র‍্যাব-১৪।

এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মডেল থানা সূত্রে জানা গেছে  শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে র‍্যাব-১৪ অভিযানে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ মোট ৪৬ বস্তা জব্দকৃত সরকারি  চাল থানায় রাখা হয়েছে।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায় জানান র‍্যাব-১৪ অভিযানে জব্দকৃত সরকারি  চাল থানায় রাখা হয়েছে। অভিযোগ এখনো পায়নি’ বাদী হয়তো প্রস্তুুতি নিচ্ছে  মামলার জন্য।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড রাসেল দিও জানান আসামী সাজেল মিয়া পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান বিষয়টি অবগত হওয়ার পর এসিল্যান্ড কে পাঠিয়ে ছিলাম।  বিস্তারিত এসিল্যান্ডের কাছে জানতে পারবেন।
এই বিষয়ে এসিল্যান্ড জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।