পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০) এর ১০(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, ড. এ কে এম মতিনুর রহমান এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিকভাবে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।