পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

নারীদের আয়বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আতিকুর রহমান
মো: আতিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

এমজেএসকেএস এবং Plan International Bangladesh-এর সহযোগিতায় আলোকিত কাশিপুর যুব সংগঠন এর উদ্যোগে নারীদের আয়বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন উপায়, পারিবারিক আয় বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমজেএসকেএস-এর ফিল্ড ফ্যাসিলিটেটর রঞ্জিত। এছাড়াও বক্তব্য প্রদান করেন আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য অনামিকা সরকার অলি এবং সংগঠনের সহ-সভাপতি মো. আতিকুর রহমান।

বক্তারা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় নারী সদস্য, যুব প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।