পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে বিশেষ অভিযান পরিচালনায় যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ এএম

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বহনকারী একটি নোহা মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ডিবির ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযানে অংশ নিতে শেরপুর থেকে শ্রীবরদীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে ভারেরা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ডিবির ৮ সদস্য আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। এতে রাস্তার এক পাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী রাখা থাকায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এ কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, “আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তিনি আরও জানান, খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।