পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

তা’মীরুল মিল্লাতে “সত্যায়ন প্রকাশনী”র ২ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৭:৩৯ পিএম
তা'মীরুল মিল্লাতে ২ দিনব্যাপী "সত্যায়ন প্রকাশনী"র ক্ষুদ্র বইমেলা

প্রতিবেদক | মুহাম্মাদ তানজিম

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী “সত্যায়ন প্রকাশনী”র বইমেলা। গত মঙ্গলবার, ২৭ মে, দাখিল নবীনবরণ অনুষ্ঠানের দিনেই স্টলটি ক্যাম্পাসে স্থাপন করা হয়।

প্রথম দিন থেকেই নবাগত নবম শ্রেণির শিক্ষার্থীরা বই সংগ্রহে আগ্রহ দেখায়। শুধু নবীনরাই নয়, অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও উৎসাহের সাথে ভিড় জমায় স্টলে। ধর্মীয় জ্ঞান, আত্মউন্নয়ন, সাহিত্য ও কিশোর উপযোগী গল্পের নানা বইয়ে সমৃদ্ধ ছিল স্টলটি।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বইমেলায় পাওয়া যায় জনপ্রিয় লেখক আরিফ আজাদ, মিজানুর রহমান আজহারী, এবং আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর বই। এসব লেখকের বই শিক্ষার্থীদের মাঝে বইপড়ার প্রতি ব্যাপক আগ্রহ তৈরি করে। বিশেষ করে আত্মউন্নয়নমূলক বই ও ঐতিহাসিক ইসলামী কাহিনিনির্ভর গল্প বইগুলোর চাহিদা ছিল চোখে পড়ার মতো।

সত্যায়ন প্রকাশনীর এই উদ্যোগকে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে গ্রহণ করে। বই কিনে তারা তাৎক্ষণিকভাবে পড়তেও শুরু করে দেয় অনেকেই। শিক্ষার্থীরা মনে করে “এমন আয়োজন প্রতিদিন থাকলে ভালো হতো! বই কিনতে বাইরে যেতে হয় না, আর এখানেই ভালো ভালো বই পেয়ে যাই।”
তাদের এই আক্ষেপ পূরণ করে থাকেন ‘আলোকায়ন’ নামের একটা সংস্থা! প্রতি শুক্রবার ক্যাম্পাস অঙ্গনে স্টল বসিয়ে!
তা’মীরুল মিল্লাতের সম্মানিত শিক্ষকবৃন্দ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, “এ ধরনের প্রকাশনী স্টল শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশে সহায়ক হবে। বইপড়ার অভ্যাস গড়ে তোলা আগামী প্রজন্মের জন্য অপরিহার্য।”

সত্যায়ন প্রকাশনী কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বইমেলা আয়োজন করে তারা পাঠাভ্যাস গড়ে তুলতে আগ্রহী।

এই দুই দিনব্যাপী ক্ষণস্থায়ী আয়োজন হলেও তা শিক্ষার্থীদের মনে জাগিয়ে তুলেছে স্থায়ী এক অনুপ্রেরণা—বইয়ের প্রতি ভালোবাসা।