পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

শিক্ষক-শিক্ষার্থীদের এমফিল-পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইআইবি !!!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৪:২৯ পিএম
শিক্ষক-শিক্ষার্থীদের এমফিল-পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইআইবি !!!
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের ফাজিল ও কামিল মাদ্রাসা ও দেশের স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমফিল-পিএইচডি করার সুযোগ পাচ্ছেন মাদ্রাসার উচ্চশিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে।
এমফিল (মাস্টার অব ফিলোসফি) ও পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) প্রবিধান (নীতিমালা) ২০২৩’ অনুযায়ী গঠিত ‘উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটি’ -এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৩ নং ভবনের সভাকক্ষে উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম -এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামসুল আলম বলেন, খুব শীঘ্রই ইআবির অধীনে এমফিল-পিএইচডি করার সার্কুলার দেওয়া হবে। এমফিল-পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মান রক্ষা করা হবে এবং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়-গুলোর সাথে সমঝোতা চুক্তি ও বিশেষজ্ঞ গবেষকদের মতামত গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে দেশের কামিল পাশ করা শিক্ষার্থীরা-সহ সর্বস্তরের গবেষকরা গবেষণা করার সুযোগ পাবেন। মাদ্রাসা শিক্ষার্থীদের স্বপ্ন ছিলো উচ্চতর গবেষণা করার। সেটা আমরা বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ! প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, কোনো কম্প্রোমাইজ ব্যতীত ইআবির গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। যাতে এ গবেষণা থেকে দেশ ও জাতি উপকৃত হতে পারে। প্রো-ভাইস চ্যান্সেলর আবু জাফর খান বলেন, ইআবির গবেষণা হবে দেশে ও বিদেশে স্বীকৃত পাওয়ার মতো গবেষণা। যাতে জাতীয় ও আন্তর্জাতিক মহলে জ্ঞান-পিপাসুদের খোরাক হয়।
কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র -এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ ওলী উল্লাহ বলেন, অতি দ্রুত এমফিল-পিএইচডি চালুকরণে কামিল কেন্দ্র কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ, গবেষণা, জার্নাল ও উচ্চতর ডিগ্রীর কাজে কেন্দ্রের মূল লক্ষ্য আলিয়া মাদরাসার স্টেকহোল্ডারদের সর্বোচ্চ উন্নয়ন সাধন। সভায় আরো উপস্থিত ছিলেন, ফাজিল গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, প্রফেসর ড. মোহাম্মদ মঞ্জুর-ই-ইলাহি,প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান,অধ্যক্ষ ড. আনোয়ার হোসাইন মোল্লা, অধ্যক্ষ ড. হিফজুর রহমান, অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ ড. এ. এস. এম আব্দুস সালাম।