পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
আবু ছাহিম -এর কবিতা ‘বাড়ি ছেড়ে দূরে’ গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের ‘সালতানাতে খোরাসান’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফুলবাড়িতে প্রতিরোধ কমিটির যৌথ সভা। রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম
লিঙ্ক কপি হয়েছে!

আবু ছাহিম -এর কবিতা ‘বাড়ি ছেড়ে দূরে’

আবু ছাহিম প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

বাড়ি থেকে দূরে
আবু ছাহিম

স্বপ্নের পিছু ছুটে আজ, ঘর ছেড়েছি আমি,
পেছনে পড়ে রইল কত আপন মানুষখানি।
অচেনা এই শহরে আজ একাই পথ চলি,
হাসির আড়ালেই লুকিয়ে রাখি চোখের জলই।

মায়ের হাতের রান্নাটা আজ বড় মনে পড়ে,
বাবার আদর-শাসন খুঁজি অচেনা শহরে।
ভাই-বোনের সেই ঝগড়াগুলো মনে পড়ে খুব,
ছোট্ট ঘরটা ছেড়ে এসে মনটা থাকে চুপ।

আমার মতো কতজন আজ স্বপ্নের তরে দূরে,
বুকের ভেতর ঘরটাকে নিয়ে বেঁচে থাকে নীরবে।
সবাই বলে ভালো আছি, হাসিমুখে কথা কই,
কেউ জানে না ঘরকে ছেড়ে কতটা একা হই।

একদিন ফিরব ঘরে, স্বপ্ন হবে পূরণ,
মায়ের চোখে আনন্দাশ্রু, বাবার মুখে গর্বের ক্ষণ।
সেদিন হয়তো বুঝব আমি—পৃথিবীর যত সুখ,
নিজের বাড়ির মতো কোথাও নেই শান্তির মুখ।