পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শিরোনাম
তিন মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল ৭ দিন লোডশেডিংয়ে থাকবে কুড়িগ্রাম, পিজিসিবির বিজ্ঞপ্তি প্রকাশ চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা: ৯৯৯ এ ফোনে রক্ষা, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউনের উদ্যোগে বাঁশখালী বন্যার্ত পরিবারের মাঝে টিন বিতরণ নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’ এর নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন মৃত্যুফাঁদে পরিণত বাসন্ডা বেইলি সেতু, পেরিয়েছে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক!
লিঙ্ক কপি হয়েছে!

তিন মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

প্রায় তিন মাস পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্ধারিত কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে পূর্বের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

তবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সরকার তিনটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে— ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে নির্ধারিত শর্ত লঙ্ঘন না করা।

প্রজ্ঞাপনে আরও সতর্ক করে বলা হয়েছে, আরোপিত শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।