পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১ আগস্ট, ২০২৬
শিরোনাম
মসূয়া ইউপি নির্বাচন: জামায়াতে অন্তরকোন্দল, বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী শারজাহ থেকে আসা ফ্লাইটে কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার, ভারতীয় যাত্রী আটক জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাঁথিয়ায় জামায়াতের বিক্ষোভ মাদারগঞ্জে কৃত্রিম সংকট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ মাল্টি ক্লাব চট্টগ্রাম জোনের কলার হ্যান্ডওভার সম্পন্ন তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ‘ক্যারিয়ার মিটআপ দিনাজপুর-২০২৬’ অনুষ্ঠিত সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের মাসিক সাধারণ সভা সম্পন্ন ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তামীরুল মিল্লাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

শারজাহ থেকে আসা ফ্লাইটে কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার, ভারতীয় যাত্রী আটক

এম. ইউসুফ মাহমুদ
এম. ইউসুফ মাহমুদ , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।

সিআইআইডি সূত্র জানায়, আজ সকাল ৬টা ৫৮ মিনিটে ‘এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬’ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ভারতীয় যাত্রী থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তার গতিবিধি শনাক্ত করে এবং আটক করে।

পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতর থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সোনা জব্দ করা হয়। প্রাথমিক পরিমাপে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত সোনার মোট ওজন ছিল ৪৫৫ গ্রাম। উদ্ধার করা এই সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।