পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের • তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর • লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে দিয়ে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই যুবক আহত • অপহৃত ২ বছরের শিশু টাঙ্গাইলে উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার। • শেরপুরের শ্রীবরদীতে এলএফও সদস্যদের মাঝে ৫২০টি গাছের চারা বিতরণ • রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত • নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত • গণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম
লিঙ্ক কপি হয়েছে!

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিকলীতে বিশেষ অভিযান, ৮ জন গ্রেফতার

আল-আমিন হাসান
আল-আমিন হাসান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১২:২৮ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে কিশোরগঞ্জের নিকলীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) নিকলী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিকলী উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও ৪ নম্বর নিকলী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরু মিয়া, আওয়ামী লীগ কর্মী বাক্কার বেপারী এবং সিংপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মিয়া।

এছাড়াও অভিযানে আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং পৃথক মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।