পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শিরোনাম
নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন তিন মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল ৭ দিন লোডশেডিংয়ে থাকবে কুড়িগ্রাম, পিজিসিবির বিজ্ঞপ্তি প্রকাশ চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা: ৯৯৯ এ ফোনে রক্ষা, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউনের উদ্যোগে বাঁশখালী বন্যার্ত পরিবারের মাঝে টিন বিতরণ নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’ এর নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
লিঙ্ক কপি হয়েছে!

নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

মোঃ মোস্তাক আহম্মেদ রুহি প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখার অধীন নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. আমিরুল ইসলামকে সভাপতি এবং শিহাব আহম্মেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এ ছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মিনহাজ হাসান সাঈদ; সহ-সভাপতি রাকিবুল ইসলাম, মো. মোমেন ইসলাম খান, হাবিবুর রহমান, মো. আমিরুল ইসলাম (কুড়পাড়) ও আলাউল বাকী অর্পণ (শেখ অর্পণ); সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ; যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (আমলী) ও সৈয়দ তামীম হাসান এবং সাংগঠনিক সম্পাদক তাওহীদ হাসান দিগন্ত।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।