পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শিরোনাম
আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে নবীগঞ্জে বাসদের উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক ফয়সল সুয়েব, সদস্য সচিব সুব্রত চক্রবর্ত্তী গাজীপুরের গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন সুলতান সালাউদ্দিন টুকু মাদারগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর সেচপাম্প থেকে কিশোরীর মরদেহ উদ্ধার তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খুঁজতে শ্রীবরদীর ভেলুয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ম্যাচ মধ্যরাতে অচেতন তরুণীকে নিয়ে মোটরসাইকেলে দুই তরুণ, যা জানা গেলো মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমির ক্রীড়া উৎসব: ট্রাইবেকারে ২-০ গোলে জয়ী চতুর্থ শ্রেণি
লিঙ্ক কপি হয়েছে!

নবীগঞ্জে বাসদের উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক ফয়সল সুয়েব, সদস্য সচিব সুব্রত চক্রবর্ত্তী

শাহরিয়ার খান নাফিজ (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চৌধুরী ফয়সল সুয়েবকে আহ্বায়ক এবং সুব্রত চক্রবর্ত্তীকে সদস্য সচিব করে ১২ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় আয়োজিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন চৌধুরী ফয়সল সুয়েব এবং পরিচালনা করেন সুব্রত চক্রবর্ত্তী।

এতে উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদ, অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন এবং আহমেদ মতিন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আহমেদ মতিন, সুনীল চন্দ্র রায়, তমাল ভট্টাচার্য, কাঞ্চন চক্রবর্ত্তী, দীপু দাস তালুকদার, নরেন্দ্র পাল, রাধা কান্ত দাস, হৃদয় দাস, অসিত দাস ও জিসান চৌধুরী।

কাউন্সিল অধিবেশনে বক্তারা অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন এবং ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবি জানান। এছাড়া রংপুর, বরিশাল ও সিলেটে নিজ গৃহে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।