ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রথমবারের মতো হিট প্রকল্প পেল পাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রথমবারের মতো হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে একটি গবেষণা প্রকল্পের অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পে পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানার নেতৃত্বে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।

গবেষণা প্রকল্পটির শিরোনাম হলো: “Rooppur Nuclear Power Plant: Transforming Innovation, Employment, Growth and Sustainability for Northern Bangladesh in Achieving SDGs”। এর প্রকল্প কোড ১৩৪৩৯। এ গবেষণায় ড. মাসুদ রানার সঙ্গে আরও তিনজন গবেষক সহকারী হিসেবে যুক্ত রয়েছেন—ড. কামাল হোসেন, ড. রেবেকা সুলতানা রেখা (ব্যবসায় প্রশাসন বিভাগ) এবং এস. এম. শাহিদুল আলম (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগ)।

এই প্রকল্পের জন্য মোট প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী কার্যক্রম ও শিক্ষার গুণগত মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, হিট প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ইউজিসি বাস্তবায়ন করছে, যেখানে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় উচ্চশিক্ষার গুণগত উন্নয়ন ও গবেষণায় জোর দেওয়া হচ্ছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের বাজেট নির্ধারিত হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ২ হাজার ৩৩ কোটি ৪৬ লাখ এবং বিশ্বব্যাংক ১ হাজার ৯৮৩ কোটি ১১ লাখ টাকা দিচ্ছে।

ড. মাসুদ রানা জানান, প্রাথমিক পর্যায়ে পাবিপ্রবি থেকে দুইটি প্রকল্প নির্বাচিত হয়, যার মধ্যে তার প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। সারা দেশ থেকে সর্বমোট ১১১টি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, যেখানে পাবিপ্রবির এই একটি প্রকল্পই স্থান পেয়েছে।

এই অর্জনে পাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।